সৈয়দ শাহরিয়ার রহমান জন্ম ঢাকায়, ১৯৭৬ সালের ২০ মার্চ। পড়াশোনা করেছেন সাহিত্য ও ভাষাবিজ্ঞান নিয়ে। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও নরওয়ের ট্রমসো বিশ্ববিদ্যালয় থেকে। ভাষাবিজ্ঞানের অধ্যাপক, বাইশ বছর ধরে কর্মরত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তত্ত্বীয় ভাষাবিজ্ঞান, বিশেষত ধ্বনিতত্ত্ব ও বাক্যতত্ত্ব, একইসঙ্গে করপাস লিঙ্গুইস্টিক্স এবং ভাষা-প্রযুক্তি নিয়ে তাঁর পঞ্চাশটির মতো গবেষণা-প্রবন্ধ রয়েছে। এগুলো প্রকাশিত হয়েছে রাউটলেজ, এলসিভিয়ার-সহ দেশ ও বিদেশের প্রসিদ্ধ গবেষণা জার্নালে। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী গবেষণা জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা-র সম্পাদক। ২০০৮ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ: উপমা-চিত্রকল্প ও প্রতীক চিহ্নের নন্দনতত্ত্ব : বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের উপন্যাস। নিয়মিত ভাষাবিজ্ঞান বিষয়ক কনফারেন্স এবং সেমিনারে অংশগ্রহণের সূত্রে ভ্রমণ করেছেন বাইশটিরও বেশি দেশ। ভাষাবিজ্ঞানের কঠিন-কোমল বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার পাশাপাশি ভাষাভিত্তিক সাহিত্য বিশ্লেষণ তাঁকে গভীর আনন্দ দেয়।
Books by the Author
|
|