মো. আবুল হাশেম মিয়া (১৯৩৯-২০১৫), প্রত্নতত্ত্ববিদ, জন্ম শরিয়তপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাজীবন শুরু। ১৯৭০ সালে চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের গ্যালারি সহকারি পদে যোগ দেন এবং ২০০৩ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে রয়েছে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, উৎখনন, রক্ষণাবেক্ষণ, পুনরানয়ন ও প্রকাশনা। বাংলাদেশের অনেকগুলো উল্লেখযোগ্য প্রত্নস্থানেই পরিচালনা করেছেন অনুসন্ধান অথবা উৎখনন। এগুলোর মাঝে রয়েছে সীতাকোট বিহার, ময়নামতি আনন্দ বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার, মহাস্থানগড়, জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক উৎখনন। এসব প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও উৎখননের অধিকাংশই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। তাঁর পেশাগত জীবনের গবেষণা ও অভিজ্ঞতার আলোকে রচিত কামানবিষয়ক এই গবেষণা গ্রন্থ।
Books by the Author
|
|