- Shop
- পনেরো মাদরাসা সমন্বয়কের সাক্ষাৎকার
পনেরো মাদরাসা সমন্বয়কের সাক্ষাৎকার
জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী আলেম সমাজ
https://uplbooks.com/shop/9789845065375-23869 https://uplbooks.com/web/image/product.template/23869/image_1920?unique=8ae7793
Tags :
Book Info
চব্বিশ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আন্দোলনে মাদরাসা ছাত্রছাত্রীর সর্বাত্মক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কোটা আন্দোলনে মাদরাসা ছাত্রছাত্রীরা কেন অংশ নিলো, এই সমাজতাত্ত্বিক কৌতূহল থেকেই বর্তমান গ্রন্থটির জন্মের সূচনা। আন্দোলনটির সূচনা ছিল চাকরিতে কোটা পদ্ধতির অন্যায্য বণ্টনের বিরুদ্ধে। সমাবেশ, মিছিল আর অবস্থান ধর্মঘটের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেই শুরু হয়েছিল শিক্ষার্থীদের প্রতিবাদ। সরকারই বরং প্রথম থেকে আক্রমণাত্মক আচরণ করে। আন্দোলনের ছড়িয়ে পড়ার পর্যায়ে মাঠে অবতীর্ণ হন মাদরাসার ছাত্রছাত্রীরা, যদিও এ আন্দোলনে তাদের আদৌ কোনো প্রত্যক্ষ স্বার্থ ছিল না, কেননা সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ খুবই সামান্য। মাদরাসার অঙ্গনেও প্রকাশ্য এবং বেশ উচ্চকণ্ঠেই চাকরির বিপক্ষে বলা হয়ে থাকে। তাহলে কেন দেশজুড়ে কোটাবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন কওমি অঙ্গনের ছাত্রছাত্রীরা? এমনকি, যাত্রাবাড়ীর মতো সংগ্রামমুখর কিছু জায়গাতে কওমি ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল নিয়ামকের। একতরফা সংঘর্ষে মারণঘাতী অস্ত্রধারী পুলিশ আর পেটোয়া বাহিনীর বিরুদ্ধে ইটপাটকেল ছিল তাদের সম্বল। কোন ভাবনা তাদেরকে রক্ত দিতে, ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করেছে? মাদ্রাসা শিক্ষার্থীদের সমাজ, বেড়ে ওঠা, রাজনৈতিক ভাবনা এবং ভবিষ্যতের স্বপ্নকে বুঝতে সাহায্য করবে বর্তমান গবেষণা গ্রন্থটি।
শিবলী আজাদ
শিবলী আজাদ পড়েছেন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজি সাহিত্য। স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড আর্টস অফ ওকলাহোমা, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কে। মেধা বিবেচনায় গ্র্যাজুয়েট স্কুলে ফেলোশিপ লাভ করেন। মার্কিন সিভিল সার্ভিসের চাকুরি ত্যাগ করে যোগ দেন অধ্যাপনায়। ইংরেজি সাহিত্য পড়িয়েছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের লিম্যান কলেজ এবং বাংলাদেশের শীর্ষ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। উপন্যাসের পাশাপাশি প্রকাশ করেছেন পঞ্চাশের অধিক গবেষণা প্রবন্ধ। সাহিত্য, রাজনীতি, দর্শন ও ইতিহাসে আজাদের বৌদ্ধিক আগ্রহ।