CATEGORIES

A pioneer in academic and scholarly publishing in Bangladesh, UPL has cultivated the work of some of Bangladesh’s best scholars and literary talents. Our catalog includes books on politics, governance, history, sociology, development, gender, education, health, environment, anthropology, religion, economics, autobiography/biography, and a commendable collection of literary titles – in both English and Bangla languages.


UPL’s scholarly publications are considered some of the best resources for research on Bangladesh and are highly sought after by academics worldwide. Our literary collection also presents the works of brilliant writers in the poetry, fiction and short story genres.


DOWNLOAD CATALOGUE

FORTHCOMING

সংকটময় যাত্রা
480.00 ৳
২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করে। জুলাইয়ে শুরু হওয়া এক গণঅভ্যুত্থানের মুখে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী শাসনের নাটকীয় পতনের পর এই পরিবর্তনের সূচনা হয়। এর আগে দেশের গণতন্ত্রকে সুসংহত করার তিনটি প্রচেষ্টা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। বাংলাদেশ কি এবার সফল হবে? গণতান্ত্রিক উত্তরণের পথে বাধাগুলোই বা কী? এই প্রক্রিয়ার মূল কারিগর কারা? গত অর্ধশতাব্দীর ইতিহাসে যেসব দেশ এ ধরনের উত্তরণে সফল হয়েছে বা ব্যর্থতার মুখ দেখেছে, তাদের অভিজ্ঞতার আলোকে আলী রীয়াজ লিখেছেন ‘A Fractured Path: Challenges of Democratic Transition in Bangladesh’—যেটির অনুবাদ এ গ্রন্থটি। চমৎকার বর্ণনাভঙ্গি আর গভীর অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ এই বইটি বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহী গবেষক, নীতিনির্ধারক কিংবা রাজনৈতিক কর্মীদের জন্য এক আবশ্যিক পাঠ। এ ছাড়া যারা বিশ্বের বিভিন্ন প্রান্তের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্যও বইটি বিশেষভাবে সহায়ক হবে।
পরাভাষা প্রকরণ কথনবিশ্ব
680.00 ৳
বাংলা সাহিত্য সমালোচনার রীতি এখনও পর্যন্ত মোটাদাগে প্রাসিদ্ধ; বিষয় ও ভাবকল্পই সেখানে প্রবল আধিপত্য নিয়ে আছে। পরাভাষা প্রকরণ কথনবিশ্ব সেই বিবেচনায় নতুনত্বের অভিসারী। এ বইয়ের অন্বিষ্ট ভাষার সংগঠন, যার প্রেরণা উনিশ ও বিশ শতকে বৈশ্বিক পরিসরে উদ্ভূত ভাষা ও সাহিত্যের তত্ত্ব ও দর্শন। লেখক যেসব সাহিত্যকর্মকে বিচার-বিশ্লেষণের বিষয় হিসেবে গ্রহণ করেছেন, সেগুলোর প্রায় সবই উজ্জ্বল সাহিত্যকীর্তি হিসেবে খ্যাত। এসব রচনার তাৎপর্য সন্ধানে তিনি কোনো একক পদ্ধতি বা রীতি অনুসরণ করেননি; বরং চিহ্ন, প্রতীক, শব্দ, বাক্য প্রভৃতির বিন্যাস ও পরম্পরায় যে ব্যবস্থা তৈরি হয়, যাকে আমরা বলি পরাভাষা, তার নানান প্রকরণকে বিভিন্ন প্রতিবেদনের চাহিদানুসারে প্রয়োগ করেছেন। ফলে পাঠকৃতির বিশ্লেষণে এ বইয়ে ব্যবহৃত পরাভাষার প্রকরণসমূহ পারস্পরিক বিচ্ছিন্নতা সত্ত্বেও সামগ্রিক চেহারায় উপস্থিত হয়েছে। পরাভাষা প্রকরণ কথনবিশ্ব সাহিত্যের বহুমুখী ও বহুস্বরঋদ্ধ সন্দর্ভ। ভাষাবিজ্ঞানের আলোকে সাহিত্য ও সমাজকে বুঝতে আগ্রহী পাঠকের জন্য এক নতুন মননবিশ্বের সন্ধান দেবে এ বই।
Memories of Indigo Rebellion
1,400.00 ৳
Memories of Indigo Rebellion is a monograph that delves into the layered legacy of the Indigo Rebellion (1859–62), one of colonial Bengal’s most significant uprisings against imperial exploitation. Syed Jamil Ahmed weaves together rigorous ethnographic research from 14 districts in Bangladesh, archival analysis, and memory studies to explore how this pivotal event is remembered, forgotten, or transformed within local communities. Through the ruins of nil kuthis, oral histories, and cultural artifacts, Ahmed examines the rebellion's impact on collective cultural identity. The book also explores the erasure of the Indigo Rebellion from public consciousness, and its reinterpretation in the socio-political narratives of postcolonial Bangladesh. A vital contribution to the fields of history, sociology, and memory studies, Memories of Indigo Rebellion invites scholars and readers alike to reconsider the politics of remembrance in shaping national and cultural identities.
The Eclipse
1,250.00 ৳
From serving meals in Virginia to founding medical clinics in rural Bangladesh, surgeon Ajmal Sobhan has spent a lifetime confronting human suffering head-on. In this moving memoir, Sobhan explores the shared ‘bondage’ of the human condition, finding that tragedy often provides the truest roadmap to survival and ultimate redemption. With the precision of a surgeon and the endurance of a marathoner, he pulls back the curtain on the healing profession, exposing both its hidden fallacies and its profound impact. This is the story of a restless soul dedicated to serving the marginalized and forgotten—a compelling testament to the power of living with purpose and the relentless pursuit of making the world better for all. Ultimately, Sobhan challenges us to find meaning within life’s most difficult struggles, proving that even in despair, there is a path toward hope.
ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত ১২০৪-১৭৬০
740.00 ৳
বাংলা অঞ্চল কেমন করে একটি মুসলমান প্রধান অঞ্চল হয়ে উঠল, সে বিষয়ে রিচার্ড. এম. ইটনের যুগান্তকারী গ্রন্থ The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760। পুরো ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রান্তের অঞ্চল বাংলাতেই কেমন করে ইসলামের বিস্তার ঘটল, তার কার্যকারণ অনুসন্ধানের আগ্রহ থেকে রিচার্ড ইটন অঞ্চলটি নিয়ে গবেষণা শুরু করেন। বাংলার নানা জেলা, উপজেলা, নদীপথ ঘুরে তিনি অজস্র নথিপত্র, গীতিকাব্য, বিশ্লেষণ, ইতিহাস, ভ্রমণকাহিনী সহ সব রকমের উৎস সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন এ অনুসন্ধানের স্বার্থে। দিল্লির রাজদরবার, অথবা শাসনকেন্দ্রগুলোতে মনোযোগ নিবদ্ধ না করে, তিনি বিশ্লেষণ করেছেন কেমন করে বাংলার সাধারণ মানুষ, প্রান্তের মানুষ ইসলাম ধর্মে আত্তীকৃত হলো। এই ব্যাপক ধর্মীয় সাংস্কৃতিক পরিবর্তনের কারণ হিসেবে তিনি উদ্ঘাটন করেছেন ভৌগোলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন প্রভাবক ও নির্ধারক। রিচার্ড এম. ইটনের বিশদ অনুসন্ধান ও বিশ্লেষণকে একইরকম কৌতূহল ও সূক্ষ্মদর্শিতার সাথে ভাষান্তর করেছেন লেখক, সম্পাদক, প্রাবন্ধিক ফিরোজ আহমেদ। The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760-এর প্রথম প্রামাণ্য ও লেখক কর্তৃক অনুমোদিত অনুবাদ ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত।

NEW ARRIVALS

BEST SELLERS

CHILDREN'S BOOKS

EVENT NEWS

Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.